ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের জন্য পাইলট প্রকল্প শুরু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দশহর জেলার ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হয়েছে।
বর্তমানে এসব
গ্রাম থেকে প্রতিদিন প্রায়
৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে
কৃষকদের কাছ থেকে প্রতি
লিটার ২০ রুপি দরে
গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। সংগ্রহের সুবিধার জন্য গ্রামগুলোতে ২০০
লিটার ধারণক্ষমতার ট্যাঙ্কও স্থাপন করা হয়েছে।
সরকারের পরিকল্পনা
অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে
কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি
হবে। পাশাপাশি গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ দেওয়া
বন্ধ করে দেওয়া গরুর
রক্ষণাবেক্ষণে সহায়তা করাও প্রকল্পটির অন্যতম
উদ্দেশ্য।
প্রকল্পের সঙ্গে
প্রায় ৩০০ নারী যুক্ত
হয়েছেন। তাঁদের কৃষক উৎপাদক সংগঠন
বা এফপিওর (FPO) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র
সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি
লিটারে ২ রুপি করে
কমিশন পাচ্ছেন।
সংগৃহীত গোমূত্র
কৃষিকাজের কাঁচামাল হিসেবে ব্যবহার করে রাসায়নিক সার
ও অন্যান্য কৃষি উপকরণের বিকল্প
তৈরির পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্পটি সফল হলে পুরো
উত্তর প্রদেশে কার্যক্রমটি সম্প্রসারণের জন্য পৃথক নীতি
প্রণয়ন করা হবে বলে
জানিয়েছে সরকার।
তবে প্রকল্পটি
নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী
দল সমাজবাদী পার্টি (এসপি) উদ্যোগটিকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়েছে। দলটির অভিযোগ, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প হাতে
নিয়েছে।
অবশ্য এসপির
অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, সরকার যেসব উন্নয়নমূলক প্রকল্প
গ্রহণ করে, এসপি সেগুলোর
বিরোধিতা করে আসছে।
সূত্র:
এনডিটিভি