নরসিংদীর ইটাখোলা থেকে পাঁচদোনা পর্যন্ত সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়িচালকেরা। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে
জানা যায়, ইটাখোলা থেকে
পাঁচদোনা এলাকার সিএনজি পাম্পগুলোতে গ্যাস সরবরাহ না থাকায় বিপাকে
পড়েন সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির
চালকেরা। এর প্রতিবাদে সকাল
১০টার দিকে শতাধিক চালক
মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু
করেন।
বিক্ষোভের সময়
চালকেরা সড়কের ওপর টায়ার জ্বালান।
এতে ঢাকা-সিলেট মহাসড়কের
দুই পাশে দীর্ঘ যানজটের
সৃষ্টি হয়। আটকে পড়েন
বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
খবর পেয়ে
ঘটনাস্থলে যান শিবপুর উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম। তিনি বিক্ষোভরত চালকদের
সঙ্গে কথা বলেন এবং
দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন।
প্রশাসনের
আশ্বাসের পর চালকেরা মহাসড়ক
থেকে সরে যান। দুপুর
১২টার দিকে ঢাকা-সিলেট
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
হয়।