ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

শান্ত-মুশফিকের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম দিনের তিন সেশন ও দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন-টানা পাঁচ সেশন স্বাগতিকদের ওপর আধিপত্য ধরে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার চা বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ৭৮ ওভারে ৩ উইকেটে ২৮৬ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশ এরই মধ্যে ৮৮ রানের লিড পেয়েছে।

দলের এই অবস্থানকে আরও শক্ত করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৫৫ রান।

শতকের কাছাকাছি থাকা শান্ত ৭৯ রানে অপরাজিত রয়েছেন। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ২৬ রানে। দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ এখন আরও বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে আটকে দেন। এরপর ব্যাটাররাও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন।

টানা পাঁচ সেশন আধিপত্য ধরে রাখার পর ডারউইন টেস্টে এখন জয়ের সম্ভাবনাও দেখছে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় পাওয়ার সুযোগ তৈরি হবে শান্তদের সামনে।

বিষয় : ক্রিকেট বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট বাংলাদেশ অস্ট্রেলিয়া

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

শান্ত-মুশফিকের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম দিনের তিন সেশন ও দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন-টানা পাঁচ সেশন স্বাগতিকদের ওপর আধিপত্য ধরে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল।

শুক্রবার চা বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ৭৮ ওভারে ৩ উইকেটে ২৮৬ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশ এরই মধ্যে ৮৮ রানের লিড পেয়েছে।

দলের এই অবস্থানকে আরও শক্ত করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ৫৫ রান।

শতকের কাছাকাছি থাকা শান্ত ৭৯ রানে অপরাজিত রয়েছেন। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ২৬ রানে। দুজনের ব্যাটে ভর করে বাংলাদেশ এখন আরও বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে।

এর আগে হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে আটকে দেন। এরপর ব্যাটাররাও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন।

টানা পাঁচ সেশন আধিপত্য ধরে রাখার পর ডারউইন টেস্টে এখন জয়ের সম্ভাবনাও দেখছে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ এক জয় পাওয়ার সুযোগ তৈরি হবে শান্তদের সামনে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x