ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

জ্বালানি সংকটের দ্রুত সমাধান চান জামায়াত আমির শফিকুর রহমান

ছবি: সংগ্রহ

দেশজুড়ে সিএনজি পাম্পে চলমান জ্বালানি সংকটের দ্রুত সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান।

পোস্টে শফিকুর রহমান লেখেন, সিএনজি পাম্পগুলোতে সারা দেশে অসহনীয় সংকট চলছে। ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য উদ্যোগ দেখতে চাই।

তিনি বলেন, সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। কোনো গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না।

জামায়াত আমির আরও বলেন, অতীতে সংকট তৈরির পর আবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এবারও যেন তেমনটি না ঘটে। তাঁর ভাষায়, ধরনের পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য হবে না।

সিএনজি পাম্পে জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এবং কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তিনি।

বিষয় : রাজনীতি জামায়াতে_ইসলামী জ্বালানি সংকট সিএনজি

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকটের দ্রুত সমাধান চান জামায়াত আমির শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

দেশজুড়ে সিএনজি পাম্পে চলমান জ্বালানি সংকটের দ্রুত সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ চেয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান।

পোস্টে শফিকুর রহমান লেখেন, সিএনজি পাম্পগুলোতে সারা দেশে অসহনীয় সংকট চলছে। ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য উদ্যোগ দেখতে চাই।

তিনি বলেন, সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। কোনো গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না।

জামায়াত আমির আরও বলেন, অতীতে সংকট তৈরির পর আবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এবারও যেন তেমনটি না ঘটে। তাঁর ভাষায়, ধরনের পদক্ষেপ মোটেই গ্রহণযোগ্য হবে না।

সিএনজি পাম্পে জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এবং কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন তিনি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x