ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

শুক্রবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ

মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস বাড়াতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস-এর মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনা হচ্ছে। এসব খেলোয়াড় ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসেকিকবক্সিং যুক্ত করার দাবি

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিংকেনতুন কুঁড়ি স্পোর্টসকর্মসূচির আওতায় আনার দাবি জানানো হয়। বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন। সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রীড়াবিদ, কোচ, রেফারি, মন্ত্রণালয় ক্রীড়াসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন ক্রীড়াপ্রেমী দর্শকরাও।

বিষয় : বাংলাদেশ ক্রীড়া কিকবক্সিং ক্রীড়াবিদ

দৈনিক নবকাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x