ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

সামিট টার্মিনাল থেকে আবার এলএনজি সরবরাহ শুরু

ছবি: সংগ্রহ

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় আবারও এলএনজি সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে।

সামিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে। ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটি প্রায় পূর্ণ সক্ষমতায় দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছাতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সামিট জানিয়েছে, এই সরবরাহ বাড়লে শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমতে পারে।

প্রতিষ্ঠানটি বলেছে, টার্মিনাল জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

সামিটের ভাষ্য, পর্যাপ্ত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট এলএনজি।

বিষয় : জ্বালানি এলএনজি গ্যাস সরবরাহ সামিট সামিট এলএনজি

দৈনিক নবকাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সামিট টার্মিনাল থেকে আবার এলএনজি সরবরাহ শুরু

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় আবারও এলএনজি সরবরাহ শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টার্মিনালটি প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে।

সামিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে। ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালটি প্রায় পূর্ণ সক্ষমতায় দৈনিক ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছাতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সামিট জানিয়েছে, এই সরবরাহ বাড়লে শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে গ্যাসের প্রাপ্যতা বাড়বে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার পাশাপাশি দেশের জ্বালানি ব্যবস্থার ওপর চাপও কমতে পারে।

প্রতিষ্ঠানটি বলেছে, টার্মিনাল জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থার কারিগরি সক্ষমতার মধ্যে থেকে নিরাপদ নির্ভরযোগ্য কার্যক্রম বজায় রেখে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহের চেষ্টা করা হচ্ছে।

সামিটের ভাষ্য, পর্যাপ্ত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শিল্পের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাসের ঘাটতি কমাতে পেট্রোবাংলা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সামিট এলএনজি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x