ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

ডাকসুর আন্তঃহল ফুটবলে ছেলেদের জগন্নাথ, মেয়েদের শামসুন্নাহার চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় আয়োজিত আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। নারী শিক্ষার্থীদের বিভাগে শিরোপা জিতেছে শামসুন্নাহার হল।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে টুর্নামেন্টের দুই বিভাগের ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে বিজয় একাত্তর হল এবং নারী বিভাগে কবি সুফিয়া কামাল হল রানার্সআপ হয়েছে।

ছেলেদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জগন্নাথ হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হয় বিজয় একাত্তর হল।

নারী বিভাগের ফাইনালে কবি সুফিয়া কামাল হলকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করে শামসুন্নাহার হল।

ফাইনাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- (সদর) আসনের সংসদ সদস্য . নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক . শামছুল আলম, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজী, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী।

পুরো অনুষ্ঠানে ধারাভাষ্য দেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি হলভিত্তিক ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ফাইনাল ঘিরে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে খেলোয়াড় সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ দলের সমর্থনে মাঠে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ম্যাচগুলো ডাকসুর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে মাঠের বাইরের শিক্ষার্থী ক্রীড়াপ্রেমীরাও ম্যাচগুলো দেখার সুযোগ পান।

খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এর মধ্য দিয়ে শেষ হয় আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

বিষয় : ক্রীড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু আন্তঃহল ফুটবল

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ডাকসুর আন্তঃহল ফুটবলে ছেলেদের জগন্নাথ, মেয়েদের শামসুন্নাহার চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x