ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ডাকসুর আন্তঃহল ফুটবলে ছেলেদের জগন্নাথ, মেয়েদের শামসুন্নাহার চ্যাম্পিয়ন

ডাকসুর আন্তঃহল ফুটবলে ছেলেদের জগন্নাথ, মেয়েদের শামসুন্নাহার চ্যাম্পিয়ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ও দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় আয়োজিত আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। নারী শিক্ষার্থীদের বিভাগে শিরোপা জিতেছে শামসুন্নাহার হল।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে টুর্নামেন্টের দুই বিভাগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে বিজয় একাত্তর হল এবং নারী বিভাগে কবি সুফিয়া কামাল হল রানার্সআপ হয়েছে।ছেলেদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জগন্নাথ হল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হয় বিজয় একাত্তর হল।নারী বিভাগের ফাইনালে কবি সুফিয়া কামাল হলকে পেছনে ফেলে শিরোপা নিশ্চিত করে শামসুন্নাহার হল।ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ড. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন।বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজী, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী।পুরো অনুষ্ঠানে ধারাভাষ্য দেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন।আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি হলভিত্তিক ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এতে অংশ নেন।ফাইনাল ঘিরে শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে খেলোয়াড় ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ দলের সমর্থনে মাঠে উপস্থিত ছিলেন।টুর্নামেন্টের ম্যাচগুলো ডাকসুর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ফলে মাঠের বাইরের শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরাও ম্যাচগুলো দেখার সুযোগ পান।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এর মধ্য দিয়ে শেষ হয় আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

ডাকসুর আয়োজনে ‘সিনো-বাংলা ডে’, চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

চীনা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন হবে। এতে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে মোট ৪৩০টি চাকরির সুযোগ।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এসব তথ্য জানান।সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগআয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর অন্যতম আকর্ষণ থাকবে চাকরির সুযোগ। চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা অংশগ্রহণকারী চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সরাসরি নিজেদের সিভি জমা দিতে পারবেন।একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে চাকরির ধরন, প্রয়োজনীয় যোগ্যতা, নিয়োগপ্রক্রিয়া ও অন্যান্য বিষয় সম্পর্কে জানার সুযোগ থাকবে।জমা দেওয়া সিভিগুলোর ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে। ফলে একই আয়োজনে চাকরির আবেদন করার পাশাপাশি সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।আয়োজকদের মতে, চীনা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী তরুণদের জন্য এ আয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।অংশ নিতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাওআগামী সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে চলবে ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর কার্যক্রম।এতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আগ্রহী শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডাকসুর আয়োজনে ‘সিনো-বাংলা ডে’, চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর চাকরির সুযোগ

ঢাবি কেন্দ্রীয় মসজিদে এসি চালু, তথ্য জানালেন ডাকসু ভিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।পোস্টে তিনি লেখেন, ‘ডাকসুর তীব্র দাবির মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এসি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’সাদিক কায়েম তাঁর পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় মসজিদের এসিগুলো চালু রয়েছে এবং কয়েকজন মুসল্লি সেখানে নামাজ আদায় করছেন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাবি কেন্দ্রীয় মসজিদে এসি চালু, তথ্য জানালেন ডাকসু ভিপি