‘রগকাটা’ জামায়াত-শিবির তাদের পুরোনো স্বরূপে ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার রাতে
নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন
তিনি।
নুরুল হক
নুর অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি
নিয়ে হামলা চালিয়েছেন। এতে কুষ্টিয়া জেলা
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি
সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর
আহত হয়েছেন বলে দাবি করেন
তিনি।
ফেসবুক পোস্টে
নুর বলেন, ‘রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে!
কুষ্টিয়া গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াতের সন্ত্রাসীরা রামদা, হকিস্টিক, ছুরি, চাপাতি নিয়ে উপর্যুপরি হামলা
করেছে।’
তিনি আরও
বলেন, ‘জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত
দেড় দশক যেভাবে গুপ্ত
ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত
থাকার ব্যবস্থা করা হবে।’
এদিকে গণঅধিকার
পরিষদের মুখপাত্র আবু হানিফ দাবি
করেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির
হামজার নেতা-কর্মীদের হামলায়
দলটির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী বা আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।