ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে ২২ আগস্ট স্মরণসভা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি ও আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অবদান তুলে ধরতে আগামী ২২ আগস্ট ঢাকায় একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাজধানীর গোলাপবাগ মাঠে এ সভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি তাঁর সঙ্গে দেখা করে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান বলে জানা গেছে।

আয়োজকেরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা ও অবদানের পাশাপাশি তাঁদের যথাযথ স্বীকৃতির বিষয়টি স্মরণসভায় গুরুত্ব পাবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আন্দোলনে অংশ নেওয়া মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাঁদের ভূমিকা এবং আন্দোলনে অবদানের স্বীকৃতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান জাতীয় মাদরাসা শিক্ষার্থী

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে ২২ আগস্ট স্মরণসভা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অবদান তুলে ধরতে আগামী ২২ আগস্ট ঢাকায় একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় রাজধানীর গোলাপবাগ মাঠে এ সভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি তাঁর সঙ্গে দেখা করে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান বলে জানা গেছে।

আয়োজকেরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা ও অবদানের পাশাপাশি তাঁদের যথাযথ স্বীকৃতির বিষয়টি স্মরণসভায় গুরুত্ব পাবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আন্দোলনে অংশ নেওয়া মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাঁদের ভূমিকা এবং আন্দোলনে অবদানের স্বীকৃতি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x