ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

সংবিধান মেনেই পথ চলতে হবে: গয়েশ্বর

সংবিধান মেনেই পথ চলতে হবে: গয়েশ্বর
বক্তব্য রাখছেন এনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংবিধান অনুযায়ীই দেশ পরিচালনার পথ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে। যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য জাতীয় সংসদ থেকে সংবিধান সংশোধন করতে হবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য . আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। সময় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে গয়েশ্বর জানান, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, ‘এখন আমরা ২০ আগস্ট নির্বাচনের জন্য অপেক্ষা করব।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে গয়েশ্বর বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিষয়টি অবান্তর। নিয়ে বিভ্রান্তি তৈরি করে কোনো লাভ নেই।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, এটি পরবর্তী বিষয়। পরবর্তী সংসদ প্রয়োজন মনে করলে সবাই মিলে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষেও একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। পরে তারা জানায়, অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

রোববার সকাল ১১টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিষয় : রাজনীতি রাষ্ট্রপতি নির্বাচন গয়েশ্বর চন্দ্র রায় সংবিধান

দৈনিক নবকাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান মেনেই পথ চলতে হবে: গয়েশ্বর

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল
সংবিধান মেনেই পথ চলতে হবে: গয়েশ্বর
0:00 0:00
1.0x