চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে
স্কেল-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের
সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ
চৌধুরী বলেন, পে স্কেল নিয়ে
আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ আবারও বৈঠকে বসবে।
তিনি বলেন, নতুন
পে স্কেল সময়মতো বাস্তবায়ন করা হবে। চলতি
বছরের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য
রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, পে
স্কেল বিষয়ে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত
নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা
সবার সামনে তুলে ধরা হবে।
এ ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের
সঙ্গে বিবেচনা করছে।
তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই সরকারের পক্ষ থেকে পে স্কেল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।