ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
চলতি বছরেই নতুন পে স্কেল ঘোষণা: অর্থমন্ত্রী

চলতি বছরেই নতুন পে স্কেল ঘোষণা: অর্থমন্ত্রী

চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে স্কেল-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে স্কেল নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবারও বৈঠকে বসবে।তিনি বলেন, নতুন পে স্কেল সময়মতো বাস্তবায়ন করা হবে। চলতি বছরের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, পে স্কেল বিষয়ে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা সবার সামনে তুলে ধরা হবে। এ ক্ষেত্রে সরকার সংশ্লিষ্ট সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই সরকারের পক্ষ থেকে পে স্কেল নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।