ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন

দুলাল সরকার
দুলাল সরকার নরসিংদী প্রতিনিধি

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন
ছবি: সংগ্রহ

সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনা বারবার ঘটছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার জ্যেষ্ঠ সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহসাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, অর্থ সম্পাদক পারভীন আক্তার, শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান কাজলসহ মহিলা পরিষদের স্থানীয় নেত্রী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন থেকে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিষয় : নির্যাতন ধর্ষণ হত্যার প্রতিবাদ নারী ও শিশু

দৈনিক নবকাল

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x