নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন
সারাদেশে নারী
ও
শিশুদের ওপর
নির্যাতন, ধর্ষণ
ও
হত্যার
প্রতিবাদ এবং
জড়িত
ব্যক্তিদের দ্রুত
ও
দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে
নরসিংদীর বেলাবতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬
আগস্ট)
বিকেলে
উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা
বাসস্ট্যান্ড এলাকায়
বাংলাদেশ মহিলা
পরিষদ
বেলাবো
সাংগঠনিক জেলা
শাখার
উদ্যোগে এ
কর্মসূচি পালন
করা
হয়।মানববন্ধনে বক্তারা বলেন,
দেশে
নারী
ও
শিশুদের ওপর
নির্যাতন ও
সহিংসতার ঘটনা
উদ্বেগজনকভাবে বেড়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি
নিশ্চিত না
হওয়া
এবং
বিচারহীনতার সংস্কৃতির কারণে
এসব
ঘটনা
বারবার
ঘটছে।
নারী
ও
শিশু
নির্যাতন বন্ধে
প্রশাসনকে কঠোর
অবস্থান নেওয়ার
পাশাপাশি দ্রুত
বিচার
ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তি
নিশ্চিত করার
দাবি
জানান
তাঁরা।বক্তারা আরও
বলেন,
নারী
ও
শিশু
নির্যাতনের ঘটনায়
জড়িত
ব্যক্তিদের দ্রুত
গ্রেপ্তার করে
সর্বোচ্চ শাস্তি
নিশ্চিত করতে
হবে।
এ
ক্ষেত্রে কোনো
ধরনের
ছাড়
দেওয়া
উচিত
নয়।বাংলাদেশ মহিলা
পরিষদ
বেলাবো
সাংগঠনিক জেলা
শাখার
জ্যেষ্ঠ সদস্য
রুবি
আক্তারের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন
সংগঠনের প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ
কুমার
শীল।এ সময়
উপস্থিত ছিলেন
সংগঠনের সাধারণ
সম্পাদক নাজরীন
হক
হেনা,
সহসাধারণ সম্পাদক আসপিয়া
আক্তার
হেনা,
আন্দোলন সম্পাদক মিনতি
রানী
সূত্রধর, অর্থ
সম্পাদক পারভীন
আক্তার,
শিক্ষানুরাগী ও
সমাজসেবক শামসুর
রহমান
কাজলসহ
মহিলা
পরিষদের স্থানীয় নেত্রী,
সামাজিক ও
মানবাধিকার সংগঠনের কর্মী
এবং
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন থেকে
সারাদেশে নারী
ও
শিশু
নির্যাতনের ঘটনায়
জড়িত
ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং
সর্বোচ্চ শাস্তি
নিশ্চিত করার
দাবি
জানানো
হয়।