ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সালাহউদ্দিনকে গুম ও নির্যাতনের মামলা: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

সালাহউদ্দিনকে গুম ও নির্যাতনের মামলা: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের অভিযোগে করা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। আজ এ মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন।এর আগে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গিয়ে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগটি দাখিল করেন সালাহউদ্দিন আহমদ।মামলার নথিতে জিয়াউল আহসানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।উত্তরার বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগমামলার ঘটনার বিবরণে সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ অভিযোগ করেন, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল ব্যক্তি তাঁর স্বামীকে তুলে নিয়ে যায়।সে সময় সালাহউদ্দিন আহমদ বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাঁর সন্ধান পাওয়া যায়।পরবর্তী সময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।আরও যাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছেএদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা মামলায় গ্রেপ্তার থাকা দীপু মনি ও আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী ও সংসদ সদস্যকেও বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ এসব আসামির বিরুদ্ধে করা মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন রয়েছে।এ ছাড়া ২০১৩ সালে হাফেজ জাকির হোসেনকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় র‌্যাব-১-এর সাবেক অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন

সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনা বারবার ঘটছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার জ্যেষ্ঠ সদস্য রুবি আক্তারের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীল।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহসাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর, অর্থ সম্পাদক পারভীন আক্তার, শিক্ষানুরাগী ও সমাজসেবক শামসুর রহমান কাজলসহ মহিলা পরিষদের স্থানীয় নেত্রী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবতে মহিলা পরিষদের মানববন্ধন

চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা, আটক ২

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে বাদশা (২৭) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় মাজেদুল ইসলাম (১৯) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুজনকে আটক করেছে পুলিশ।নিহত বাদশা ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা জামালের ছেলে। আহত মাজেদুল ইসলামও একই এলাকার বাসিন্দা।আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হক ও ওই ফিলিং স্টেশনের কর্মচারী সাইফুল ইসলাম সজীব।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে জামালগঞ্জ ফিলিং স্টেশনে চুরি বা অবৈধভাবে প্রবেশের সন্দেহে বাদশা ও মাজেদুলকে আটক করা হয়। পরে তাঁদের একটি পোল্ট্রি খামারে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর তাঁদের মারধর ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।নির্যাতনের একপর্যায়ে দুই তরুণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তাঁদের হাত-পা বেঁধে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকার সড়কের পাশে ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ।শনিবার ভোরে কয়েকজন স্থানীয় মাছ শিকারি সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় দুই তরুণকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ সময় বাদশাকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত মাজেদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।আহত মাজেদুল ইসলাম বলেন, তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হলেও তাঁরা বারবার তা অস্বীকার করেন। এরপরও তাঁদের ওপর নির্যাতন চালানো হয় এবং চুরির কথা স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।ঘটনাটি জানাজানি হলে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, বাদশা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে জামালগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার আজিমুল হক ও কর্মচারী সাইফুল ইসলাম সজীবকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তিনি আরও জানান, এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

চোর সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা, আটক ২