প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে।
নতুন করে মন্ত্রিসভায়
যুক্ত হতে যাওয়া চারজন
হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন
খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ
সদস্য সাচিং প্রু জেরী এবং
গাইবান্ধা-৪ আসনের সংসদ
সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, মন্ত্রিসভায় আরও রদবদলের সম্ভাবনা
রয়েছে। এর অংশ হিসেবে
বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয়
সরকার এবং তথ্য ও
সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হতে পারে।
এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ
অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার
হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার
আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব
আয়োজন শেষ হয়েছে। অনুষ্ঠানটি
পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১
হাজার ২০০-এর বেশি
অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের
দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে
শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ
করাবেন।
অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।