বগুড়া সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে সাইফুল ইসলাম (৫৫) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল
ইসলাম সদর উপজেলার আশোকোলা
পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলী
মণ্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন
পরিষদের দুইবার নির্বাচিত সাবেক সদস্য ছিলেন।
স্থানীয় ও
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার
রাতে বাঘোপাড়া বন্দর মোড়ে চা পান
করতে যান সাইফুল। পরে
বাড়ি ফেরার পথে বাঘোপাড়া ব্রিজের
কাছে কয়েকজন তাঁর পথরোধ করেন।
এ সময় রমজান ও
নিঝুম নামে দুই ব্যক্তি
রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি
কোপান।
স্থানীয়রা তাঁকে
উদ্ধার করে হাসপাতালে নেওয়ার
চেষ্টা করেন। তবে তার আগেই
ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়
বলে জানিয়েছেন স্বজনেরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী
রাকিব মিয়া বলেন, তাঁরা
বন্দর মোড় থেকে চা
পান করে বাড়ি ফিরছিলেন।
ব্রিজ পার হওয়ার পর
রমজান ও নিঝুম তাঁদের
পথরোধ করেন। প্রথমে তাঁদের ধাক্কা দেওয়া হয়। পরে দুজন
দা দিয়ে সাইফুলকে কোপাতে
থাকেন। এ সময় তাঁকে
হুমকি দেওয়া হয়, ঘটনার বিষয়ে
কারও নাম বললে তাঁকেও
হত্যা করা হবে।
নিহতের ভাতিজি
মোছা. শারমিন খাতুন বলেন, তাঁর চাচা দুইবারের
নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
বিভিন্ন সময় সালিশ-বিচার
করায় কারও সঙ্গে তাঁর
বিরোধ থাকতে পারে। তাঁর দাবি, পূর্ববিরোধের
জেরে পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। পরিবারের
নিরাপত্তার পাশাপাশি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
বগুড়া সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম
আলী বলেন, খবর পেয়ে পুলিশ
হাসপাতালে গিয়ে সাইফুল ইসলামের
লাশের সুরতহাল করে। তাঁর শরীরে
একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন
করে কিছু গুরুত্বপূর্ণ আলামত
সংগ্রহ করা হয়েছে।
ওসি আরও
বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত
করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে
তাঁদের নাম এখনই প্রকাশ
করা হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে
পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
একই সঙ্গে হত্যাকাণ্ডের মূল কারণও খতিয়ে
দেখা হচ্ছে।
তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।