ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

শিশুদের ক্ষতির অভিযোগ, কয়েক বিলিয়ন ডলারের চুক্তিতে মেটা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

ফেসবুক ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের করা অভিযোগ নিষ্পত্তিতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছে।

অভিযোগে বলা হয়েছিল, মেটার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো শিশুদের ক্ষতির কারণ হয়েছে। এসব অভিযোগের নিষ্পত্তিতে আদালতের অনুমোদন সাপেক্ষে মেটাকে কিশোর ব্যবহারকারীদের জন্য নতুন কিছু নিয়ম চালু করতে হবে।

চুক্তির আওতায় কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় সীমিত করার পাশাপাশি রাতে তাদের অ্যাকাউন্ট ব্লক করার মতো ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য শিশু কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে মেটার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিল। এসব অভিযোগের মধ্যে প্ল্যাটফর্মের নকশা ব্যবহারের ধরন শিশুদের জন্য ক্ষতিকর হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে চুক্তিটি কার্যকর করতে আদালতের অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: বিবিসি বাংলা

বিষয় : যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেটা ইনস্টাগ্রাম শিশুদের নিরাপত্তা

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের ক্ষতির অভিযোগ, কয়েক বিলিয়ন ডলারের চুক্তিতে মেটা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ফেসবুক ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের করা অভিযোগ নিষ্পত্তিতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছে।

অভিযোগে বলা হয়েছিল, মেটার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো শিশুদের ক্ষতির কারণ হয়েছে। এসব অভিযোগের নিষ্পত্তিতে আদালতের অনুমোদন সাপেক্ষে মেটাকে কিশোর ব্যবহারকারীদের জন্য নতুন কিছু নিয়ম চালু করতে হবে।

চুক্তির আওতায় কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় সীমিত করার পাশাপাশি রাতে তাদের অ্যাকাউন্ট ব্লক করার মতো ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য শিশু কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে মেটার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিল। এসব অভিযোগের মধ্যে প্ল্যাটফর্মের নকশা ব্যবহারের ধরন শিশুদের জন্য ক্ষতিকর হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তবে চুক্তিটি কার্যকর করতে আদালতের অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: বিবিসি বাংলা

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x