ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

শ্রমিক নেতা বাদশাকে আটকের প্রতিবাদে দিনাজপুরে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

ছবি: সংগ্রহ

দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। একই সঙ্গে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বুধবার রাতে শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাঁকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রমিক নেতারা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

শ্রমিকদের অভিযোগ, সংগঠনের জনপ্রিয় নেতা শেখ বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে দূরে রাখতেই পরিকল্পিতভাবে তাঁকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা কোতোয়ালী থানার সামনের সড়কে বাস ও ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানেও ব্যারিকেড দেওয়া হয়েছে।

শেখ বাদশাকে আটকের ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাঁর আটকের কারণ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি।

বিষয় : দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়ন শ্রমিক বিক্ষোভ বাস চলাচল বন্ধ

দৈনিক নবকাল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শ্রমিক নেতা বাদশাকে আটকের প্রতিবাদে দিনাজপুরে বাস চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। একই সঙ্গে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

বুধবার রাতে শেখ বাদশাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাঁকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রমিক নেতারা জানান, আগামী ১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

শ্রমিকদের অভিযোগ, সংগঠনের জনপ্রিয় নেতা শেখ বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে দূরে রাখতেই পরিকল্পিতভাবে তাঁকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীরা কোতোয়ালী থানার সামনের সড়কে বাস ও ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

শ্রমিকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল, রানীর বন্দরসহ কয়েকটি স্থানেও ব্যারিকেড দেওয়া হয়েছে।

শেখ বাদশাকে আটকের ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাঁর আটকের কারণ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x