মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে- এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখছেন।
শুক্রবার ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্যভাবে ওই জোটে যোগ
দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি
এ কথা বলেন।
দ্য হিন্দুর
সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য তুলে ধরে জানতে
চান, বাংলাদেশ জোটে যোগ দেবে
কি না, সেটি বাংলাদেশের
নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য
কারও অস্বস্তির কারণ থাকা উচিত
নয়- এ বিষয়ে ভারতের
অবস্থান কী।
জবাবে রণধীর
জয়সওয়াল বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে
এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ
করছেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব
পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতের এই মুখপাত্র। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।