ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি, চাওয়া হয়েছে ভারতীয় প্রতিনিধির নাম

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি, চাওয়া হয়েছে ভারতীয় প্রতিনিধির নাম

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কমিটিতে ভারতীয় প্রতিনিধি রাখার জন্য দেশটির কাছে নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনাম যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে সরকার আলোচনা করবে। এ ক্ষেত্রে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।তিনি বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের জন্য বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে। তাঁদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে। 

ফাইনালের পথে বাংলাদেশ, হারাতে হবে ভারতকে

এশিয়া কাপে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর বদলে গেছে সেই হিসাব। সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়িয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল, সেটিই এখন আর সম্ভব নয়। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ সেই ভারতের বিপক্ষেই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল।বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সেমিফাইনাল শুরু হবে রাত সাড়ে ৮টায়। টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচের তিনটিতেই জিতে দারুণ ছন্দে আছে ভারত। বিপরীতে বাংলাদেশের ব্যাটিং নিয়ে রয়েছে উদ্বেগ। তবে সেমিফাইনালের মতো বড় মঞ্চে আগের পরিসংখ্যান বা শক্তির ব্যবধান যে শেষ কথা নয়, সেটিই প্রমাণের সুযোগ বাংলাদেশের সামনে।গ্রুপ পর্বে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সও খুব একটা স্বস্তিদায়ক নয়। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১২৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে দলটি করে ১১৪ রান। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরও বড় ধাক্কা খায় ব্যাটিং লাইনআপ। মাত্র ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ।আমিরাতের বিপক্ষে একপর্যায়ে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন শারমিন আক্তার সুপ্তা। একাদশে ফিরেই ৩১ বলে ৩৭ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। সপ্তম উইকেটে নাহিদা আক্তারকে নিয়ে তার ৪২ রানের জুটিতে ১০০ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ।ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বোলিং। কম পুঁজি নিয়েও ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় এসেছে বোলারদের কার্যকর পারফরম্যান্সে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষেও তাই বাংলাদেশের প্রধান ভরসা থাকবে বোলিং আক্রমণ।আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। ভারতকে হারাতে পারলে এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হবে। আর হারলেই শেষ হয়ে যাবে টুর্নামেন্টের পথচলা। গ্রুপ পর্বের ফল যে হিসাব বদলে দিয়েছে, সেই ভারতের বিপক্ষেই জয় তুলে নিয়ে ফাইনালে যেতে মরিয়া নিগার সুলতানার দল।নারী এশিয়া কাপের সূচিপ্রথম সেমিফাইনাল বাংলাদেশ–ভারত ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রাত ৮টা ৩০ মিনিটদ্বিতীয় সেমিফাইনাল শ্রীলঙ্কা–পাকিস্তান ১১ সেপ্টেম্বর, শুক্রবার ফাইনাল সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৩ সেপ্টেম্বর, রোববার

ফাইনালের পথে বাংলাদেশ, হারাতে হবে ভারতকে

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নজর

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে- এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতির ওপর তারা সতর্ক নজর রাখছেন।শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্যভাবে ওই জোটে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।দ্য হিন্দুর সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্য তুলে ধরে জানতে চান, বাংলাদেশ জোটে যোগ দেবে কি না, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারও অস্বস্তির কারণ থাকা উচিত নয়- এ বিষয়ে ভারতের অবস্থান কী।জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন যেকোনো আঞ্চলিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ভারতের এই মুখপাত্র। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার আলোচনায় ভারতের নজর