ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কমিটিতে ভারতীয় প্রতিনিধি রাখার জন্য দেশটির কাছে নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে
রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব
ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পানির
ভবিষ্যৎ পুনর্বিবেচনাম যুব
নেতৃত্ব, ন্যায়বিচার ও
সহযোগিতা’ শীর্ষক
সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার শেষে
সাংবাদিকদের এসব
কথা
বলেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির
বলেন,
পানির
ন্যায্য হিস্যা
আদায়ে
বাংলাদেশের পক্ষে
আন্তর্জাতিক আইন
ও
জনগণের
পূর্ণ
সমর্থন
রয়েছে।
ভারতের
সঙ্গে
পানির
ন্যায্য হিস্যা
নিয়ে
সরকার
আলোচনা
করবে।
এ
ক্ষেত্রে কোনো
কিছুতেই ছাড়
দেওয়া
হবে
না।
তিনি বলেন,
জাতিসংঘের অধীনে
একটি
আন্তর্জাতিক পানি
সংস্থা
গঠনের
জন্য
বাংলাদেশ কাজ
করছে।
ওই
সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার
উদ্যোগও নেওয়া
হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে। তাঁদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে।