ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে হয়, বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ

বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে হয়, বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ

চিকিৎসার প্রয়োজনে বারবার থাইল্যান্ডে যেতে হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর এ অনুরোধের পর সংশ্লিষ্ট রোগীদের এ ধরনের ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করেন হুমায়ুন কবির। দুই দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া এ প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে থাইল্যান্ডের আগ্রহের কথা জানান।চিকিৎসার জন্য ভিসা আবেদনকারীসহ বাংলাদেশি নাগরিকদের প্রতি থাইল্যান্ডের উদার সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব রোগীর চিকিৎসার জন্য একাধিকবার থাইল্যান্ডে যাতায়াত করতে হয়, তাঁদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান।জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর এ ধরনের ভিসা প্রয়োজন, তাঁদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হবে।বৈঠকে আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদনের প্রতি সমর্থন অব্যাহত রাখায় থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষার প্রতিও থাইল্যান্ডের সমর্থন কামনা করেন তিনি।এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতার পক্ষে বাংলাদেশের সমর্থন চেয়েছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ।এ লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি আঞ্চলিক জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন সাংগে নেদুপ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ এর আগে দেশটির স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। চলতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে তিনি ভুটানের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে নিজের অগ্রাধিকারগুলো তুলে ধরেন নেদুপ। আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং জনস্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ও ভুটানসহ মোট ১১টি সদস্য দেশ রয়েছে। এই কার্যালয় সদস্য দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে কাজ করে।আঞ্চলিক পরিচালক পদে সাংগে নেদুপের প্রার্থিতার পক্ষে ভুটানের সমর্থন আদায়ের প্রচার-প্রচারণার অংশ হিসেবেই ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের সমর্থন চাইলেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী

পাসপোর্ট দিয়ে নয়, বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, হত্যাকারীকে কখনো পাসপোর্টের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে না। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এর আগে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এ ধরনের যোগাযোগের ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরতে পারেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।আদালতে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনারয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যেই তিনি দেশে ফিরতে চান। তাঁর সহযোগীরাও সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতির জটিলতা তৈরি হতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদিকে অনেকে ভারতে কিংবা বিভিন্ন দেশে অবস্থান করছেন।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি দূতাবাসে চিঠিরয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।ওই চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিলের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির কথাও বলা হয়েছে।এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স।ঢাকা-দিল্লি সম্পর্কে প্রভাব২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তাঁকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লি ও ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।এ অবস্থায় শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং দেশে ফেরার পরিকল্পনা নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অন্যদিকে, তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তির কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পাসপোর্ট দিয়ে নয়, বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি, চাওয়া হয়েছে ভারতীয় প্রতিনিধির নাম

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কমিটিতে ভারতীয় প্রতিনিধি রাখার জন্য দেশটির কাছে নাম চাওয়া হয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনাম যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে সরকার আলোচনা করবে। এ ক্ষেত্রে কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না।তিনি বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের জন্য বাংলাদেশ কাজ করছে। ওই সংস্থার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের অর্থবহ সুযোগ দিতে হবে। তাঁদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তুলতে হবে। 

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি, চাওয়া হয়েছে ভারতীয় প্রতিনিধির নাম