ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

রংপুরের চার হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে চার্জশিট চায় সরকার

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

রংপুরের চার হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে চার্জশিট চায় সরকার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বার্ন ইউনিটের সার্ভিস ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

রংপুরে চার হত্যাকাণ্ডের ঘটনাকে জেলার ইতিহাসের বড় হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু তিনি বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বার্ন ইউনিটের সার্ভিস ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এই ঘটনার রহস্য উন্মোচন নিয়ে আলোচনা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত দোষী কিংবা অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। জন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে।

আসাদুল হাবীব দুলু আরও বলেন, আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে পারব।

রংপুর মেডিকেলের ব্যবস্থাপনা নিয়েও কথা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার মেডিকেলে গেছেন এবং নিয়মিত সভা করছেন।

আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু হয়নি এবং বাস্তবায়ন না হওয়ার কারণ কী এসব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশা

এনেস্থেশিওলজিস্টের অভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী। তবে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এক মাসের মধ্যে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতে জনবল সংকট

স্বাস্থ্য খাতের জনবল সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসাদুল হাবীব দুলু। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ প্রতিটি খাত ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারা দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে। দ্রুত জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

যারা ছিলেন

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যাওয়ার আগে রংপুর নগরের গুপ্তপাড়ায় পিএসসির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

বিষয় : রংপুর চার্জশিট চার হত্যাকাণ্ড তদন্ত

দৈনিক নবকাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের চার হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে চার্জশিট চায় সরকার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x