ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রংপুরের চার হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে চার্জশিট চায় সরকার

রংপুরের চার হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে চার্জশিট চায় সরকার

রংপুরে চার হত্যাকাণ্ডের ঘটনাকে জেলার ইতিহাসের বড় হত্যাকাণ্ডগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু। তিনি বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বার্ন ইউনিটের সার্ভিস ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে বড় হত্যাকাণ্ডের ঘটনা। বর্তমানে এই ঘটনার রহস্য উন্মোচন নিয়ে আলোচনা চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃত দোষী কিংবা অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। এ জন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে।আসাদুল হাবীব দুলু আরও বলেন, আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে পারব।রংপুর মেডিকেলের ব্যবস্থাপনা নিয়েও কথারংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার মেডিকেলে গেছেন এবং নিয়মিত সভা করছেন।আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু হয়নি এবং বাস্তবায়ন না হওয়ার কারণ কী এসব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।এক মাসের মধ্যে নতুন আইসিইউ চালুর আশাএনেস্থেশিওলজিস্টের অভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী। তবে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে।তিনি আশা প্রকাশ করেন, এক মাসের মধ্যে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হবে।স্বাস্থ্য খাতে জনবল সংকটস্বাস্থ্য খাতের জনবল সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসাদুল হাবীব দুলু। তাঁর ভাষ্য, গত ১৭ বছরে অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ প্রতিটি খাত ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারা দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে। দ্রুত জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।যারা ছিলেনঅনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে যাওয়ার আগে রংপুর নগরের গুপ্তপাড়ায় পিএসসির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।গাইবান্ধার জেলা প্রশাসক করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে।অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন জেলা প্রশাসক

হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল আগের মতোই রাজনৈতিক ভূমিকা শুরু করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছে।রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বাবলম্বী করে তুলতে একটি বিশেষ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল আগের মতোই ভূমিকা শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারা ওই ভাষায় কথা বলা শুরু করেছে- করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না।’তিনি বলেন, বিএনপি সরকারের ক্ষমতায় আসার মাত্র চার-পাঁচ মাস হয়েছে। এর মধ্যেই অনেক পরিবর্তন এসেছে। ‘একটা ধ্বংসস্তূপের অর্থনীতিকে টেনে তোলা হয়েছে। একটা বিধ্বস্ত প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। কাজটা তো এত সহজ না যে এত তাড়াতাড়ি হবে,’ বলেন তিনি।বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৫ বছরে দেশে তেল বা গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)কে দুর্বল করে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আবার সক্রিয় করেছে।তিনি বলেন, বাংলাদেশকে বিদেশ থেকে জাহাজে করে তেল ও গ্যাস আনতে হয়, এতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।মির্জা ফখরুল বলেন, দেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং ‘ফ্যাসিবাদী শাসনের’ অবসান হয়েছে। তাঁর দাবি, আগের সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা করা হয়েছিল, ২০ হাজার মানুষকে হত্যা এবং ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছিল।প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ, খাল খনন এবং মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান বিএনপি মহাসচিব।প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর নাম উল্লেখ করেন।বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে বা লিখতে পারতেন না। এখন সাংবাদিকেরা সত্য-মিথ্যা যা পাচ্ছেন, তা লিখতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির অর্থায়নে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল: ফখরুল