ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল

হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল: ফখরুল

ফাইল ছবি

বিএনপি মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল আগের মতোই রাজনৈতিক ভূমিকা শুরু করেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলছে।

রোববার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন তাঁদের স্বাবলম্বী করে তুলতে একটি বিশেষ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল আগের মতোই ভূমিকা শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারা ওই ভাষায় কথা বলা শুরু করেছেকরতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না।

তিনি বলেন, বিএনপি সরকারের ক্ষমতায় আসার মাত্র চার-পাঁচ মাস হয়েছে। এর মধ্যেই অনেক পরিবর্তন এসেছে।একটা ধ্বংসস্তূপের অর্থনীতিকে টেনে তোলা হয়েছে। একটা বিধ্বস্ত প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। কাজটা তো এত সহজ না যে এত তাড়াতাড়ি হবে,’ বলেন তিনি।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৫ বছরে দেশে তেল বা গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)কে দুর্বল করে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আবার সক্রিয় করেছে।

তিনি বলেন, বাংলাদেশকে বিদেশ থেকে জাহাজে করে তেল গ্যাস আনতে হয়, এতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বাংলাদেশ প্রায় বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে এবংফ্যাসিবাদী শাসনেরঅবসান হয়েছে। তাঁর দাবি, আগের সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা করা হয়েছিল, ২০ হাজার মানুষকে হত্যা এবং হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কৃষক কার্ড দেওয়ার পাশাপাশি ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ, খাল খনন এবং মসজিদের ইমাম মন্দিরের পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানান বিএনপি মহাসচিব।

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর নাম উল্লেখ করেন।

বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের স্বাধীনতা বেড়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে বা লিখতে পারতেন না। এখন সাংবাদিকেরা সত্য-মিথ্যা যা পাচ্ছেন, তা লিখতে পারছেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির অর্থায়নে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি মির্জাফখরুল রংপুর

দৈনিক নবকাল

রোববার, ০৯ আগস্ট ২০২৬

হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল: ফখরুল

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x