ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, প্রস্তুত জেলা

হাবিবুর রহমান (বাপ্পী)
হাবিবুর রহমান (বাপ্পী) স্টাফ রিপোর্টার

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, প্রস্তুত জেলা
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবন থেকে তাঁর হেলিকপ্টার রওনা হয়।

রাষ্ট্রপতির দুই দিনের এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন নাগরিক কমিটি নিয়ে প্রস্তুতি সভা করেছে। পাশাপাশি রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও নাগরিক কমিটির আহ্বায়ক . আবু মোহাম্মদ খায়রুল কবির জানান, সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে অবস্থান করবেন।

সফরের প্রথম দিন বিকেলে জেলা স্কুল মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানাতে ঠাকুরগাঁও নাগরিক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

পরদিন সকালে ঠাকুরগাঁওয়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। এরপর জামালপুর ইউনিয়নের মহেশখালীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহিন জানান, সফরের দ্বিতীয় দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহর ফেস্টুন ব্যানারে সাজানো হয়েছে। সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসএসএফসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

জেলা প্রশাসক রফিকুল হক বলেন, রাষ্ট্রপতি হিসেবে এবারই প্রথম ঠাকুরগাঁও সফরে আসছেন মির্জা ফখরুল। তাঁর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয় : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সফর নাগরিক সংবর্ধনা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, প্রস্তুত জেলা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবন থেকে তাঁর হেলিকপ্টার রওনা হয়।

রাষ্ট্রপতির দুই দিনের এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন নাগরিক কমিটি নিয়ে প্রস্তুতি সভা করেছে। পাশাপাশি রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও নাগরিক কমিটির আহ্বায়ক . আবু মোহাম্মদ খায়রুল কবির জানান, সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর তিনি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে নিজ বাসভবনে অবস্থান করবেন।

সফরের প্রথম দিন বিকেলে জেলা স্কুল মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। তাঁকে স্বাগত জানাতে ঠাকুরগাঁও নাগরিক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

পরদিন সকালে ঠাকুরগাঁওয়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। এরপর জামালপুর ইউনিয়নের মহেশখালীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহিন জানান, সফরের দ্বিতীয় দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহর ফেস্টুন ব্যানারে সাজানো হয়েছে। সফরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসএসএফসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

জেলা প্রশাসক রফিকুল হক বলেন, রাষ্ট্রপতি হিসেবে এবারই প্রথম ঠাকুরগাঁও সফরে আসছেন মির্জা ফখরুল। তাঁর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x