ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা দুই যুগ আগের

বিনোদন ডেস্ক

অভিনেত্রী দিলারা জামান। ছবি: সংগ্রহ

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের একটি পুরোনো সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনাটি প্রায় দুই যুগ আগের। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটে ভালো আছেন।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলে দেওয়া তাঁর পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় আসে। সেখানে দিলারা জামানকে বলতে শোনা যায়, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে তৈরি করা বাড়িটি ভাড়াটিয়া দখল করে নিয়েছিল। কারণে তাঁকে ছোট একটি ভাড়াবাড়িতে থাকতে হচ্ছে বলেও ওই সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছিল।

বিষয়টি নতুন করে আলোচনায় আসার পর দিলারা জামান গণমাধ্যমকে জানান, ঘটনাটি প্রায় ২৪ বছর আগের। ঢাকার শ্যামলীতে তাঁর বাবার দেওয়া ছয় কাঠা জমি নিয়ে ওই ঘটনা ঘটেছিল।

দিলারা জামান বলেন, ‘আমার বাড়ি দখলের ঘটনাটি সত্য, কিন্তু তা প্রায় দুই যুগ আগের। ইন্টারভিউতে কথা প্রসঙ্গে বিষয়টি আসলেও সেখানে পুরো তথ্য স্পষ্টভাবে ওঠেনি।

তিনি জানান, জমিটির কাগজপত্র সঠিক থাকায় পরবর্তীতে আদালতের মাধ্যমে তিনি জমিটি ফেরত পান। পরে সেই জমি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি।

শ্যামলীর সেই জমির বর্তমান অবস্থার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার ওই জমিটা ছিল শ্যামলীতে। ওখানে এখন দশতলা অ্যাপার্টমেন্ট উঠেছে। যখন ওইদিকে যাই, জায়গাটা দেখলে আবেগতাড়িত হই।

দিলারা জামান জানান, ২০০৮ সাল থেকে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন। বর্তমানে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট এই অভিনেত্রী।

তিনি বলেন, এখন আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই।

বিষয় : বিনোদন দিলারা জামান বাড়ি দখল উত্তরা শ্যামলী

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা দুই যুগ আগের

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x