ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান
অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা হেনস্তার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

উপদেষ্টা বলেন, আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন।

স্থানীয় সময় সোমবার ( সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী বাঁধনকে লক্ষ্য করে পানি পচা ডিম নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে জানান তিনি। সময় তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও অভিযোগ করেন বাঁধন।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী তাঁর ওপর হামলা চালিয়েছেন।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ছাত্রলীগ পরিচয় দিয়ে বাঁধনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে সঙ্গে থাকা তাঁর ভাই তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন বলেন, তিনি তাঁর ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর গায়ে পানি কোক ছুড়ে মারেন। তাঁর ভাইয়ের ছোট শিশুও সেখানে ছিল বলে জানান তিনি।

বাঁধন বলেন, ‘আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা তাঁকেজুলাইযোদ্ধাবলে উল্লেখ করেন। বাঁধন বলেন, ‘হ্যাঁ, আমি জুলাইযোদ্ধা। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক বলে পরিচয় দেন এবং তাঁকেজয় বাংলা, জয় বঙ্গবন্ধুবলতে বাধ্য করেন। তাঁরা এসব ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভও করেন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনায় স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তিনি দেশটিতে গেছেন।

বিষয় : জুলাই গণঅভ্যুত্থান আওয়ামীলীগ আজমেরী হক বাঁধন বাঁধনকে হেনস্তা ইতালি

দৈনিক নবকাল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: জাহেদ উর রহমান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x