ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
বুধবার জাতীয়
সংসদ
সচিবালয়ের এক
বিজ্ঞপ্তিতে এ
তথ্য
জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা
হয়,
সংবিধানের ৭২
অনুচ্ছেদের (১)
দফায়
প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আগামী
৯
নভেম্বর বিকেল
৩টা
৩০
মিনিটে
ত্রয়োদশ জাতীয়
সংসদের
চতুর্থ
অধিবেশন আহ্বান
করেছেন।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে
এবারের
অধিবেশন সংক্ষিপ্ত হবে
বলে
সংসদ
সচিবালয় সূত্রে
জানা
গেছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হওয়ার সুযোগ নেই। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা মেনেই আগামী ৯ নভেম্বর চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে।