ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন মানছে সরকার: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন মানছে সরকার: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার আন্তর্জাতিক আইন ও সংবিধান অনুসরণ করে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইনমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইন ও দেশের সংবিধানের বিধান মেনেই সরকার কাজ করছে। সংকট সমাধানের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।আইনমন্ত্রী আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

ভারতে কোন স্ট্যাটাসে আছেন ফ্যাসিস্ট হাসিনা : চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, তা বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আইনি লড়াইয়ের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো সম্ভব।সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। ওই দিন সন্ধ্যায় বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা ‘সাময়িকভাবে’ ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন। সেই অনুমোদন পাওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রাখেন বলে জানান জয়শঙ্কর।এরপর থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। তবে তিনি ঠিক কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতে রয়েছেন, সে বিষয়ে এখনো ভারত সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।তবে শেখ হাসিনা বর্তমানে ভারতে কী ধরনের আইনি বা অভিবাসন মর্যাদায় অবস্থান করছেন, সে বিষয়ে বাংলাদেশের কাছে স্পষ্ট তথ্য নেই বলে জানান তিনি।

ভারতে কোন স্ট্যাটাসে আছেন ফ্যাসিস্ট হাসিনা : চিফ প্রসিকিউটর

সাকিবের দেশে ফেরা নিয়ে অবস্থান বদল, ‘আইনি প্রক্রিয়াতেই ফিরতে হবে’

সম্প্রতি নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর আবারও আলোচনায় আসেন ক্রিকেটার সাকিব আল হাসান। এর পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান।সাকিবের এ বক্তব্যের পর নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই।প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনেক নমনীয় ও সহনশীলভাবেই বিষয়টি দেখছিলাম। এরপর আর মনে হয় না, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।’তিনি আরও বলেন, সাকিবকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। তাঁর ভাষায়, ‘যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে আমরা নমনীয় ছিলাম। এখন আর সেই সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগতভাবেই আসবে।’এর আগে দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি হলে তাঁরা আবারও ক্রিকেটে ফিরতে পারেন। সে সময় তাঁদের বিষয়ে সরকারের অবস্থান নমনীয় ও সহনশীল বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে সর্বশেষ বক্তব্যে সাকিবকে ঘিরে সরকারের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিমন্ত্রী।

সাকিবের দেশে ফেরা নিয়ে অবস্থান বদল, ‘আইনি প্রক্রিয়াতেই ফিরতে হবে’