সাকিবের দেশে ফেরা নিয়ে অবস্থান বদল, ‘আইনি প্রক্রিয়াতেই ফিরতে হবে’
সম্প্রতি নয়াদিল্লিতে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ
সম্মেলনে বক্তব্য দেওয়ার পর আবারও আলোচনায়
আসেন ক্রিকেটার সাকিব আল হাসান। এর
পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি
বলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে
আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি
হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান।সাকিবের এ
বক্তব্যের পর নিজের আগের
অবস্থান থেকে সরে এসেছেন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মো. আমিনুল হক। শুক্রবার সন্ধ্যায়
দেওয়া এক বিবৃতিতে তিনি
বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার আর
সুযোগ নেই।প্রতিমন্ত্রী বলেন,
‘আমরা অনেক নমনীয় ও
সহনশীলভাবেই বিষয়টি দেখছিলাম। এরপর আর মনে
হয় না, ওইভাবে চিন্তা
করার সুযোগ আছে।’তিনি আরও
বলেন, সাকিবকে দেশে ফিরতে হলে
আইনি প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। তাঁর
ভাষায়, ‘যে স্বৈরাচারের স্টেজে
উঠেছে, তার তো আর
আসার সুযোগ আছে বলে মনে
হয় না। একজন খেলোয়াড়
হিসেবে আমরা নমনীয় ছিলাম।
এখন আর সেই সুযোগ
নেই। সে যদি আসে,
তাহলে আইনগতভাবেই আসবে।’এর আগে
দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী
বলেছিলেন, সাকিব আল হাসান ও
মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে
থাকা মামলাগুলোর নিষ্পত্তি হলে তাঁরা আবারও
ক্রিকেটে ফিরতে পারেন। সে সময় তাঁদের
বিষয়ে সরকারের অবস্থান নমনীয় ও সহনশীল বলেও
ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে সর্বশেষ বক্তব্যে
সাকিবকে ঘিরে সরকারের অবস্থান
আরও কঠোর হওয়ার ইঙ্গিত
দিয়েছেন প্রতিমন্ত্রী।