ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে ইকোর সমর্থন, প্রশংসা পাকিস্তান-কাতারের

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে ইকোর সমর্থন, প্রশংসা পাকিস্তান-কাতারের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসানে ইরানের দেওয়া উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) সদস্য দেশগুলো। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছে সংস্থাটির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইকোর পররাষ্ট্রমন্ত্রীদের ৩০তম বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় এ অবস্থান জানানো হয়। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সংঘাত নিরসনে সংযম, সংলাপ ও কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, যৌথ ঘোষণায় মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর উদ্বেগের কথা তুলে ধরা হয়। একই সঙ্গে সংঘাতের মর্যাদাপূর্ণ সমাধান এবং যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী অবসানে ইরানের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।ইরানের প্রস্তাবে সাত শর্তইরানের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবটি দুই দিনের পরিকল্পনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে সাতটি দাবি ও শর্তের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কয়েকটি বাস্তবসম্মত সমাধানের কথা বলা হয়েছে। কূটনৈতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে ইকোর সদস্য দেশগুলো ইরানের দুই দিনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং সমর্থন দিয়েছে। তাঁর আশা, এ উদ্যোগ চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসানে ভূমিকা রাখবে।প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নিলে ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর সুযোগ তৈরি হতে পারে। শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা।মধ্যস্থতায় পাকিস্তান ও কাতারের ভূমিকাযৌথ ঘোষণায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করা হয়েছে। বিশেষ করে ইসলামাবাদের মধ্যস্থতা, শান্তি আলোচনা এবং সমঝোতা স্মারক তৈরির প্রচেষ্টার বিষয়টি উল্লেখ করা হয়। আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকাও স্বীকৃতি পেয়েছে।ঘোষণায় সংলাপ, কূটনীতি, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইকোর কাঠামোর মধ্যে সদস্য দেশগুলোর সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।ইকোর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরানের ভূমিকার কথাও যৌথ ঘোষণায় তুলে ধরা হয়। সংস্থাটির লক্ষ্য বাস্তবায়ন ও আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে দেশটির অবদানের স্বীকৃতি দেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে ইসলামাবাদ। ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় থাকলেও শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ থেকে পাকিস্তান সরে আসেনি বলে জানান তিনি। সূত্র: প্রেস টিভি, এপি নিউজ, তাসনিম নিউজ ও অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান।