ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ, ১০ কিমি যানজট

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ, ১০ কিমি যানজট

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করায় সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ইচলাদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ‘উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর সরকারি আদেশে উজিরপুরের ইউএনও হিসেবে যোগ দেন আলী সুজা। দায়িত্ব পালনের সময় প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশের কাছে আস্থাভাজন হয়ে ওঠেন।স্থানীয় সূত্রের দাবি, জাতীয় নির্বাচনের পর সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালন করেও তিনি দলীয় নেতাকর্মীদের প্রশংসা পেয়েছেন।এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততার কারণে তাঁর বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।কর্মসূচিতে অংশ নেওয়া দিনমজুর রুবেল খান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে তিনি যখন হিমশিম খাচ্ছিলেন, তখন ইউএনও আলী সুজা তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেন। তাঁর সহযোগিতায় সুস্থ হয়ে উঠতে পেরেছেন বলে জানান রুবেল।নাম প্রকাশ না করার শর্তে মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি বলেন, সরকারি কর্মকর্তা হয়েও আলী সুজা বিভিন্ন এলাকার অবহেলিত ও অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন। তাঁদের পুনর্বাসনেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। তাঁর বদলির খবরে তাঁরা মর্মাহত। উজিরপুরে আরও কিছুদিন দায়িত্ব পালন করলে এলাকার সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তাঁরা মনে করেন।বদলির আদেশে যা বলা হয়েছেগত ১৬ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে ইউএনও আলী সুজাকে পটুয়াখালী সদর উপজেলায় বদলি করা হয়। একই আদেশে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজুর রহমানকে উজিরপুরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।