হিসাব-নিকাশে বন্দি ভালোবাসা
হিমন্ত আর
চন্দ্রিমার ভালোবাসার গল্পটা
অন্য
রকম।
দুজনের
মধ্যে
ভালো
লাগা
আছে,
আবেগ
আছে,
একে
অপরকে
কাছে
পাওয়ার
আকাঙ্ক্ষা আছে।
তবু
কোথায়
যেন
একটা
অদৃশ্য
দূরত্ব
রয়ে
গেছে।
সেই
দূরত্বের নাম
হিসাব-নিকাশ।চন্দ্রিমা ভালোবাসে, তবে
তার
ভালোবাসার সঙ্গে
কিছু
শর্ত,
প্রত্যাশা আর
ভবিষ্যতের সমীকরণ
জড়িয়ে
আছে।
কে
কতটা
সময়
দিল,
কে
কতটা
গুরুত্ব দিল,
কে
কতটা
ত্যাগ
করল,
সম্পর্কের ভবিষ্যৎ কতটা
নিরাপদ,
সবকিছুই সে
ভেবেচিন্তে দেখতে
চায়।
তার
কাছে
ভালোবাসা শুধু
আবেগের
বিষয়
নয়
ভালোবাসা জীবনের
একটি
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যেখানে
অনুভূতির পাশাপাশি বাস্তবতা, নিরাপত্তা ও
ভবিষ্যৎ নিশ্চিত করাও
জরুরি।হিমন্ত অবশ্য
একটু
অন্য
রকম।
সে
ভালোবাসাকে কখনো
হিসাবের খাতায়
বন্দি
করতে
শেখেনি। তার
কাছে
ভালোবাসা মানে
কাউকে
মন
থেকে
আপন
করে
নেওয়া।
ভালোবাসার মানুষটির সঙ্গে
জীবনের
সুন্দর
মুহূর্তগুলো ভাগ
করে
নেওয়া,
অভিমান
ভাঙানো,
বিপদে
পাশে
থাকা
এবং
একে
অপরের
দুর্বলতাগুলোকে মেনে
নেওয়া।অনেক দিন
পর
হিমন্ত
চন্দ্রিমাকে নিয়ে
নতুন
করে
কিছু
হিসাব
করতে
চাইল।
তবে
সেই
হিসাব
লাভ-ক্ষতির নয়, পাওয়া-না পাওয়ার নয়।
তার
হিসাব
ছিল,
কতটা
ভালোবাসলে একজন
মানুষ
সত্যিই
আপন
হয়ে
উঠে?
কতটা
বিশ্বাস থাকলে
দূরত্বও হার
মানে?
আর
কতটা
আন্তরিকতা থাকলে
দুটি
মানুষ
সারাজীবন একে
অপরের
পাশে
থাকতে
পারে?একদিন হিমন্ত
চন্দ্রিমাকে বলল,
তোমার
সঙ্গে
কথা
বলে
বুঝলাম,
ভালোবাসার মধ্যেও
অনেক
হিসাব-নিকাশ থাকতে হয়।
অথচ
আমার
কাছে
ভালোবাসা মানে
কোনো
প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব
নয়,
কোনো
শর্ত
কিংবা
প্রত্যাশার খাতা
নয়।
আমার
ভালোবাসায় কোনো
হিসাব
নেই,
কোনো
স্বার্থ নেই।
আমার
ভালোবাসার ছোট্ট
পৃথিবীতে শুধু
তুমি
আর
আমি
আছি।
আমি
শুধু
তোমাকে
নিয়ে
ভালো
থাকতে
চাই,
তোমার
পাশে
থাকতে
চাই।
কারণ
আমার
কাছে
ভালোবাসা মানে
হিসাব
মেলানো
নয়,
ভালোবাসা মানে
একে
অপরকে
আপন
করে
নেওয়া।চন্দ্রিমা চুপ
করে
রইল।
হয়তো
সে
হিমন্তর কথাগুলো শুনছিল,
আবার
হয়তো
নিজের
বাস্তবতার সঙ্গে
তার
আবেগের
দূরত্ব
মাপছিল। হিমন্ত জানে,
পৃথিবীতে প্রেম
করার
আগে
অনেকেই
হিসাব
করে।
বিয়ের
আগে
হিসাব
করে,
সংসার
শুরুর
আগে
হিসাব
করে,
ভবিষ্যতের নিরাপত্তা নিয়েও
হিসাব
করে।
কিন্তু
এত
হিসাব-নিকাশের পরও কি সব
সংসার
টিকে
থাকে?কত সংসার
আছে,
যেখানে
স্বামী-স্ত্রী একই ছাদের
নিচে
থেকেও
একে
অপরের
কাছে
অচেনা।
কোথাও
সম্পর্ক টিকে
আছে,
কিন্তু
সম্মান
নেই।
কোথাও
একসঙ্গে বসবাস
আছে,
কিন্তু
ভালোবাসা নেই।
আবার
কোথাও
সংসার
নামের
কাঠামোটি শুধু
সামাজিক পরিচয়ের জন্য
টিকে
আছে। ভেতরে প্রতিদিন জমছে
অভিমান,
অপমান
আর
অসহ্য
মানসিক
যন্ত্রণা। হিমন্ত ভাবে,
এত
হিসাব
করেও
যদি
একটি
সম্পর্কের মধ্যে
শান্তি,
সম্মান
আর
ভালোবাসা নিশ্চিত করা
না
যায়,
তাহলে
সেই
হিসাবের সার্থকতা কোথায়?তবে হিমন্ত
বাস্তবতা বোঝে
না,
এমন
নয়।
সে
জানে,
ভালোবাসা দিয়ে
জীবনের
সব
প্রয়োজন মেটানো
যায়
না।
ভবিষ্যৎ নিয়ে
ভাবতে
হয়,
দায়িত্ব নিতে
হয়,
একে
অপরের
নিরাপত্তা ও
সম্মান
নিশ্চিত করতে
হয়।
কিন্তু
তার
প্রশ্ন
হলো,
এসবের
হিসাব
করতে
গিয়ে
ভালোবাসার মূল
অনুভূতিটাই যদি
হারিয়ে
যায়,
তাহলে
শেষ
পর্যন্ত সম্পর্কের মধ্যে
অবশিষ্ট থাকে
কী?চন্দ্রিমার কাছে
ভালোবাসা অনেকটা
ভেবেচিন্তে নেওয়া
সিদ্ধান্ত। সে
ভবিষ্যৎ দেখতে
চায়,
নিশ্চয়তা খোঁজে,
সম্পর্কের প্রতিটি ধাপ
বুঝে
এগোতে
চায়।
হিমন্তর কাছে
ভালোবাসা অনেক
বেশি
সরল।
সে
মনে
করে,
দুটি
মানুষ
যদি
সত্যিই
একে
অপরকে
ভালোবাসে, সম্মান
করে
এবং
বিশ্বাস রাখতে
পারে,
তাহলে
তারা
একসঙ্গে বসেই
ভবিষ্যতের পথ
তৈরি
করতে
পারে।হিমন্তর বিশ্বাস, ভালোবাসা কোনো
ব্যবসায়িক চুক্তি
নয়,
যেখানে
আগে
শর্ত
নির্ধারণ করতে
হবে,
তারপর
সম্পর্কের অঙ্ক
মেলাতে
হবে।
ভালোবাসা এমন
এক
অনুভূতি, যেখানে
দুজন
মানুষ
একে
অপরের
পাশে
থাকার
সিদ্ধান্ত নেয়। শুধু ভালো
সময়ে
নয়,
কঠিন
সময়েও।তার কাছে
সুন্দর
প্রেম
মানে
খুব
বেশি
কিছু
নয়।
সেখানে
অকারণ
প্রতিযোগিতা থাকবে
না,
কে
বেশি
দিল
আর
কে
কম
পেল
এমন
অভিযোগ
থাকবে
না।
থাকবে
না
প্রতিনিয়ত ভালোবাসার প্রমাণ
দেওয়ার
পরীক্ষা। থাকবে
বিশ্বাস, সম্মান,
আন্তরিকতা, মায়া
আর
একে
অপরকে
হারিয়ে
ফেলার
ভয়।হিমন্ত
সাহস করে চন্দ্রিমাকে বলতে চায় অনিক কিছু কিন্তু বলেনা। তবে হিমন্ত মনে
মনে
শুধু
একটি
কথাই
বলে,
আমি
তোমার
সঙ্গে
ভবিষ্যৎ নিয়ে
স্বপ্ন
দেখতে
চাই,
কিন্তু
সেই
স্বপ্নের আগে
ভালোবাসার হিসাব
মেলাতে
চাই
না।
আমি
তোমার
কাছে
ধনী
হওয়ার
প্রতিশ্রুতি দিতে
পারব
কি
না
জানি
না,
জীবনের
প্রতিটি দিন
সুখের
হবে,
সেটিও
বলতে
পারি
না।
তবে
এটুকু
বলতে
পারি,
তোমাকে
ভালোবাসলে তোমার
সম্মান,
অনুভূতি আর
অস্তিত্বকে ছোট
করব
না।
তোমার
পাশে
থাকার
চেষ্টা
করব।
কারণ
আমার
কাছে
ভালোবাসা মানে
শুধু
সুন্দর
ভবিষ্যতের নিশ্চয়তা না,
আমার
কাছে
ভালোবাসা মানে
অনিশ্চিত সময়েও
একে
অপরের
হাত
না
ছেড়ে
দেওয়া।হয়তো চন্দ্রিমার হিসাব
ভুল
নয়।
জীবনের
বাস্তবতায় তারও
যুক্তি
আছে।
আবার
হিমন্তর ভালোবাসাও অযৌক্তিক নয়।
কারণ
মানুষ
শুধু
নিরাপত্তা দিয়ে
বাঁচে
না,
ভালোবাসা, মায়া,
বিশ্বাস আর
সম্মান
নিয়েও
বাঁচে। তবু তাদের
দুজনের
ভাবনার
মধ্যে
একটি
মৌলিক
পার্থক্য রয়ে
যায়।
চন্দ্রিমা ভালোবাসার আগে
ভবিষ্যতের নিশ্চয়তা খোঁজে,
আর
হিমন্ত
ভালোবাসার মধ্য
দিয়েই
ভবিষ্যৎ গড়ে
তুলতে
চায়।হিমন্ত আজও
বুঝতে
পারে
না,
ভালোবাসা কি
সত্যিই
এত
হিসাব
করে
করতে
হয়?
নাকি
ভালোবাসা এমনই
হওয়া
উচিত,
যেখানে
হিসাবের চেয়ে
অনুভূতির মূল্য
বেশি?
তার
কাছে
ভালোবাসা খুব
সাধারণ,
অথচ
ভীষণ
সুন্দর
একটি
বিষয়।সুন্দর প্রেম
তো
শুধু
সুন্দরই হবে।
সেখানে
লাভ-ক্ষতির অঙ্ক থাকবে
না,
থাকবে
না
কে
কতটুকু
দিল
তার
প্রতিযোগিতা। থাকবে
শুধু
দুটি
মানুষের নিঃস্বার্থ অনুভূতি, পারস্পরিক সম্মান,
বিশ্বাস আর
একসঙ্গে পথ
চলার
ইচ্ছা। হিমন্ত তাই
আজও
বিশ্বাস করে,
ভালোবাসার সবচেয়ে
সুন্দর
হিসাব
হলো,
দুজন
মানুষ
একে
অপরকে
ভালোবেসে কতটা
সুখী
করতে
পারল। বাকি সব
হিসাব
সময়ের
হাতে
ছেড়ে
দেওয়াই
ভালো। লেখক: মতিন সাগর