ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
 কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান

কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২-এর আওতায় ছয় জেলার উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।সোমবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া শাহী জামে মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল কোরআন ক্বারি আব্দুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ জোন-২-এর প্রধান উপদেষ্টা ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া। প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি আবদুল আউয়াল অনুষ্ঠান সঞ্চালনা করেন।বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ-২-এর সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা ওজায়ের কাসিমী, অর্থ সম্পাদক মাওলানা মো. উল্লাহ, কুমিল্লা জেলা জোন-২-এর সভাপতি মাওলানা ইয়াকুব, সমাজসেবক পেয়ার আহমদ মোল্লা, প্রবাসী মো. নুরুন্নবী ও মোহাম্মদ রাসেল, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার দেলোয়ার হোসেন এবং মোতাহের হোসেন চৌধুরী শিপু।এ ছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রাশেদ, চৌদ্দগ্রাম উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি হাফেজ আবদুল আউয়াল সুমন, সহসেক্রেটারি মাওলানা জাকারিয়া আমিনী, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ রহিমুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক এবং সদস্য মাওলানা আব্দুল কাইয়ুমসহ অন্যরা।কোরআনি শিক্ষার ওপর গুরুত্বারোপঅনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাইয়্যেদ শাহ মোহাম্মদ জাকারিয়া বলেন, আগামী প্রজন্মের হৃদয়ে কোরআনের বাণী পৌঁছে দিতে পারলে জীবন সার্থক হবে। মুসলমান হিসেবে সন্তানদের প্রথমেই কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না।তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের মুসলমানের উচিত আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে যত্নবান হওয়া। এতে সমাজ থেকে পাপাচার, অন্যায়, অপরাধ, লুটতরাজ ও ব্যভিচার দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রধান অতিথির বক্তব্যে শাইখুল কোরআন ক্বারি আব্দুল হক বলেন, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের বিভিন্ন উপজেলা ও জেলায় এ প্রতিযোগিতায় আড়াই লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে।তিনি বলেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে দেশে আলেম ও বিজ্ঞ গুণীজন তৈরি হবে। দেশের মানুষ কোরআনের শিক্ষার্থীদের সঙ্গে সততার সঙ্গে জীবন পরিচালনা করলে সবার জীবন কোরআনের আলোয় আলোকিত ও শান্তিময় হবে।কোরআনমুখী হওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি হিফজ মাদ্রাসার শিক্ষকদের কোমলমতি শিক্ষার্থীদের প্রতি পিতৃতুল্য স্নেহ প্রদর্শনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।বক্তব্য শেষে অতিথিরা ১০ বছরের মধ্যে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।