ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যাপক ধ্বংসযজ্ঞ

লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যাপক ধ্বংসযজ্ঞ

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ভারী গোলাবর্ষণ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে কয়েকটি শহর ও গ্রামের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরি, বাইত আল-সাইয়াদের আশপাশের এলাকা এবং মাজদাল জৌনের উপকণ্ঠে ভারী কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। রাতভর এসব এলাকায় হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। সংস্থাটির ভাষ্য, কয়েকটি এলাকায় কোনো বাড়িই অক্ষত থাকেনি।এ ছাড়া হাদ্দাথা, বেইত ইয়াহুন ও আইতা আল-জাবাল এলাকাতেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। কাছাকাছি উপত্যকাগুলোর দিকে মেশিনগানের গুলিও ছোড়া হয়েছে বলে জানিয়েছে এনএনএ।দক্ষিণ লেবাননের আলি আল-তাহির উচ্চভূমির আশপাশে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলেও একজন সংবাদদাতা জানিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামের আকাশে ইসরায়েলি ড্রোনের নিয়মিত উড্ডয়নের খবর পাওয়া গেছে।তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।