ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যাপক ধ্বংসযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ভারী গোলাবর্ষণ ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে কয়েকটি শহর গ্রামের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরি, বাইত আল-সাইয়াদের আশপাশের এলাকা এবং মাজদাল জৌনের উপকণ্ঠে ভারী কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। রাতভর এসব এলাকায় হামলা ধ্বংসযজ্ঞ চালানো হয়। সংস্থাটির ভাষ্য, কয়েকটি এলাকায় কোনো বাড়িই অক্ষত থাকেনি।

ছাড়া হাদ্দাথা, বেইত ইয়াহুন আইতা আল-জাবাল এলাকাতেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। কাছাকাছি উপত্যকাগুলোর দিকে মেশিনগানের গুলিও ছোড়া হয়েছে বলে জানিয়েছে এনএনএ।

দক্ষিণ লেবাননের আলি আল-তাহির উচ্চভূমির আশপাশে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলেও একজন সংবাদদাতা জানিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের পশ্চিম মধ্যাঞ্চলের বিভিন্ন শহর গ্রামের আকাশে ইসরায়েলি ড্রোনের নিয়মিত উড্ডয়নের খবর পাওয়া গেছে।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয় : আন্তর্জাতিক ইসরায়েল লেবানন বাহিনী গোলাবর্ষণ ধ্বংসযজ্ঞ

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যাপক ধ্বংসযজ্ঞ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ভারী গোলাবর্ষণ ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে কয়েকটি শহর গ্রামের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরি, বাইত আল-সাইয়াদের আশপাশের এলাকা এবং মাজদাল জৌনের উপকণ্ঠে ভারী কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। রাতভর এসব এলাকায় হামলা ধ্বংসযজ্ঞ চালানো হয়। সংস্থাটির ভাষ্য, কয়েকটি এলাকায় কোনো বাড়িই অক্ষত থাকেনি।

ছাড়া হাদ্দাথা, বেইত ইয়াহুন আইতা আল-জাবাল এলাকাতেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। কাছাকাছি উপত্যকাগুলোর দিকে মেশিনগানের গুলিও ছোড়া হয়েছে বলে জানিয়েছে এনএনএ।

দক্ষিণ লেবাননের আলি আল-তাহির উচ্চভূমির আশপাশে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলেও একজন সংবাদদাতা জানিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের পশ্চিম মধ্যাঞ্চলের বিভিন্ন শহর গ্রামের আকাশে ইসরায়েলি ড্রোনের নিয়মিত উড্ডয়নের খবর পাওয়া গেছে।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x