লেবাননে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, ব্যাপক ধ্বংসযজ্ঞ
দক্ষিণ লেবাননের
বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ভারী গোলাবর্ষণ ও
ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।
শনিবার ভোরে কয়েকটি শহর
ও গ্রামের ওপর হামলা চালানো
হয় বলে জানিয়েছে লেবাননের
জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।এনএনএর প্রতিবেদনে
বলা হয়েছে, আল-মানসুরি, বাইত
আল-সাইয়াদের আশপাশের এলাকা এবং মাজদাল জৌনের
উপকণ্ঠে ভারী কামানের গোলা
নিক্ষেপ করা হয়েছে। রাতভর
এসব এলাকায় হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো
হয়। সংস্থাটির ভাষ্য, কয়েকটি এলাকায় কোনো বাড়িই অক্ষত
থাকেনি।এ ছাড়া
হাদ্দাথা, বেইত ইয়াহুন ও
আইতা আল-জাবাল এলাকাতেও
একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।
কাছাকাছি উপত্যকাগুলোর দিকে মেশিনগানের গুলিও
ছোড়া হয়েছে বলে জানিয়েছে এনএনএ।দক্ষিণ লেবাননের
আলি আল-তাহির উচ্চভূমির
আশপাশে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে বলেও একজন সংবাদদাতা
জানিয়েছেন। একই সঙ্গে দক্ষিণ
লেবাননের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন
শহর ও গ্রামের আকাশে
ইসরায়েলি ড্রোনের নিয়মিত উড্ডয়নের খবর পাওয়া গেছে।তবে এসব
হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত
তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।