ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মারা গেলেন ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘ফুল অউর কাঁটে’র পরিচালক কুকু কোহলি মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।হৃদরোগে আক্রান্ত হয়ে দুই দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুকু কোহলি। চিকিৎসার অংশ হিসেবে তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। তবে এরপর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। মঙ্গলবার বিকেলে হাসপাতালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা চেষ্টা চালিয়েও তাঁকে বাঁচাতে পারেননি। বিকেল আনুমানিক ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।কুকু কোহলির ব্যক্তিগত জীবনের সঙ্গে বলিউডের সম্পর্কও ছিল ঘনিষ্ঠ। তাঁর স্ত্রী ছিলেন অভিনেত্রী অরুণা ইরানি। প্রথম স্ত্রী রিতা কোহলির ঘরে তাঁর দুই সন্তান পূজা ও কারিশমা।১৯৯১ সালে পরিচালক হিসেবে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় কুকু কোহলির। তাঁর প্রথম সিনেমা ‘ফুল অউর কাঁটে’ মুক্তির পরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি অভিনেতা অজয় দেবগনের ক্যারিয়ারেরও গুরুত্বপূর্ণ একটি কাজ। এতে অরুণা ইরানিও অভিনয় করেন।একই বছর ‘কোহরাম’ সিনেমা পরিচালনা করেন কুকু কোহলি। এরপর ১৯৯৪ সালে অজয় দেবগনকে নিয়ে নির্মাণ করেন ‘সুহাগ’। অক্ষয় কুমার, কারিশমা কাপুর ও নাগমাও অভিনয় করেছিলেন সিনেমাটিতে। ছবিটি বক্স অফিসে সফলতা পায়।দীর্ঘ ক্যারিয়ারে কুকু কোহলি বেশ কয়েকটি জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হাকিকত’, ‘আনাড়ি নম্বর ১’, ‘জুলমি’ ও ‘ইয়ে দিল আশিকানা’।২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ওহ তেরা নাম থা’ ছিল পরিচালক হিসেবে কুকু কোহলির সর্বশেষ সিনেমা।তাঁর মৃত্যুতে বলিউডের চলচ্চিত্র অঙ্গনে শোক নেমে এসেছে।

বিনা মূল্যে তিন দিনের চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ছয় সিনেমা

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্যে রাজধানীতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ শিরোনামের এ উৎসব শুরু হবে আগামী ৯ আগস্ট। চলবে ১১ আগস্ট পর্যন্ত।রাজধানীর জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে আয়োজিত উৎসবে বিভিন্ন সময়ের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দর্শকের জন্য সব প্রদর্শনী উন্মুক্ত থাকবে এবং কোনো প্রবেশমূল্য লাগবে না।উৎসবের প্রথম দিন ৯ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসিত সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।একই দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হান পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। এতে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।উৎসবের দ্বিতীয় দিন ১০ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় দর্শকের জন্য থাকছে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।শেষ দিন ১১ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। রাত ৮টায় সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।