গাজায় বন্যার ঝুঁকিতে ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ, সতর্ক করল ডব্লিউএইচও
শীত
আসার আগেই ফিলিস্তিনের গাজায়
বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি আশ্রয়,
বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী
সরবরাহে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস।তিনি
সতর্ক করে বলেছেন, গাজার
বন্যাপ্রবণ এলাকায় বসবাসরত লাখো বাস্তুচ্যুত মানুষের
জীবন এখন মারাত্মক ঝুঁকির
মুখে।সামাজিক
যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেদরোস
জানান, গাজায় আনুমানিক ৯ লাখ ৫০
হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন। তাঁদের মধ্যে প্রায় ৪ লাখ মানুষ
রয়েছেন অত্যন্ত উচ্চ ঝুঁকিতে।তেদরোস
বলেন, ‘অনেকের জন্য একটি তাঁবুই
এখন আশ্রয়ের শেষ অবলম্বন। সেটি
হারালে তাঁরা ঠান্ডা, দূষিত পানি ও রোগের
ঝুঁকির মুখে সম্পূর্ণ অরক্ষিত
হয়ে পড়বেন।’ডব্লিউএইচওর
মহাপরিচালক আরও বলেন, বন্যার
কারণে গাজায় পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবহনব্যবস্থা
ব্যাহত হওয়ার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া আরও কঠিন হয়ে
পড়েছে।
আসন্ন
শীতের কঠিন পরিস্থিতি মোকাবিলায়
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য জরুরি আশ্রয়
উপকরণ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনসামগ্রী
সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব
দেন তিনি। এ জন্য গাজায়
এসব মানবিক সহায়তা পৌঁছাতে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান
ডব্লিউএইচও মহাপরিচালক।