ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, র‍্যাংকিংয়ের সুবিধায় সেমিফাইনালে বাংলাদেশ

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, র‍্যাংকিংয়ের সুবিধায় সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।জাপানের নাগোয়ার কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত ম্যাচটি মাঠ ভেজা থাকায় শুরু করা সম্ভব হয়নি। আম্পায়াররা তিন দফায় মাঠ পরিদর্শন করেন। তবে প্রতিবারই মাঠ খেলার উপযোগী না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে ফল নির্ধারণে সুপার ওভার আয়োজনের চেষ্টা করা হয়। সেটিও সম্ভব না হলে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হয়। সেই নিয়মেই চীনের বিপক্ষে সুবিধা পেয়েছে বাংলাদেশ।বর্তমানে নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর র‍্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তারা সেমিফাইনালে উঠে যায়।এদিকে আজ এশিয়ান গেমসে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকায় বাংলাদেশ সময় বেলা ১টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করেছিল বাংলাদেশ।

ভারতের কাছে ৫৫ রানে অলআউট, নিজেদের লজ্জার রেকর্ড ভাঙল পাকিস্তান

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে ফাতিমা সানার দল। এই পরাজয়ের সঙ্গে নারী টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও গড়েছে পাকিস্তান।১৮.১ ওভার ব্যাট করে পাকিস্তান গুটিয়ে যায় ৫৫ রানে। এর আগে নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ৫৬ রান। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই রানে অলআউট হয়েছিল তারা।এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। মুনিবা আলি করেন ১৩ রান। দুই ওপেনার মিলে দলের স্কোরে যোগ করেন ২৭ রান। বাকি নয় ব্যাটারের সম্মিলিত সংগ্রহ ২৮ রান।ভারতের বোলারদের মধ্যে শ্রী চরনি ও প্রেমা রাওয়াত তিনটি করে উইকেট নেন। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে চাপে রাখেন তাঁরা।জবাবে ৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। শেফালি ভার্মা ১৩ এবং প্রতিকা রাওয়াল ১৮ রানে আউট হন। স্মৃতি মান্ধানাও ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি ভারতের। ৬৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় তারা।বলের হিসাবে পাকিস্তানের বিপক্ষে এটি ভারতের অন্যতম বড় জয়। অন্যদিকে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে পাকিস্তান নারী টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে কম দলীয় সংগ্রহের রেকর্ড করেছে। ভারতের বিপক্ষে এর আগে মালয়েশিয়া ২৭, থাইল্যান্ড ৩৭ এবং বাংলাদেশ ৫১ ও ৫৪ রানে অলআউট হয়েছিল। আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড ৬ রান বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপ এবং একই সংগ্রহে মালি অলআউট হয়েছিল।

ভারতের কাছে ৫৫ রানে অলআউট, নিজেদের লজ্জার রেকর্ড ভাঙল পাকিস্তান