মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান আবদুল মঈন খানের
নিজ সংসদীয়
আসন নরসিংদীর পলাশে সফর করেছেন স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড.
আবদুল মঈন খান। বুধবার
সফরের শুরুতে তিনি তাঁর প্রয়াত
বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী
আবদুল মোমেন খান এবং মা
খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন।
এ সময় তিনি তাঁদের
রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।পরে পলাশ
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা
সভায় অংশ নেন মন্ত্রী।আলোচনা সভায়
আবদুল মঈন খান বলেন,
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও
আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর
শিক্ষা ছিল শান্তি, ন্যায়,
মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা।তিনি বলেন,
বিভেদ ও বিদ্বেষ পরিহার
করে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে। এর
মাধ্যমে একটি মানবিক ও
শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা
সম্ভব।এ জন্য
সবাইকে মহানবীর জীবন ও আদর্শ
অনুসরণের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে স্থানীয়
জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা এবং
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে দেশ
ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা
করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।