নিজ সংসদীয় আসন নরসিংদীর পলাশে সফর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার সফরের শুরুতে তিনি তাঁর প্রয়াত বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পরে পলাশ
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা
সভায় অংশ নেন মন্ত্রী।
আলোচনা সভায়
আবদুল মঈন খান বলেন,
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও
আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর
শিক্ষা ছিল শান্তি, ন্যায়,
মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা।
তিনি বলেন,
বিভেদ ও বিদ্বেষ পরিহার
করে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে। এর
মাধ্যমে একটি মানবিক ও
শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা
সম্ভব।
এ জন্য
সবাইকে মহানবীর জীবন ও আদর্শ
অনুসরণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয়
জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা এবং
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।