দেশে আর যেন অন্ধকার-দুর্দিন ফিরে না আসে, সজাগ থাকতে হবে: রিজভী
দেশে আর
যেন অন্ধকার ও দুর্দিন ফিরে
না আসে, সে বিষয়ে
দেশবাসীকে সজাগ থাকার আহ্বান
জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।রোববার দুপুরে
ফেনী সদর উপজেলার ভোরবাজার
মাদ্রাসা মাঠে স্থানীয় যুবদল
নেতা হারুনুর রশিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান
জানান।রিজভী বলেন,
একসময় বিএনপির লাখো নেতাকর্মীকে অনিশ্চিত
ভবিষ্যৎ নিয়ে জীবন কাটাতে
হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট
আওয়ামী লীগ সরকার বিরোধী
মতের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে
এবং রক্তের হোলি খেলেছে।তিনি বলেন,
ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম ও খুনের
শিকার বিএনপির হাজারো নেতাকর্মীর পরিবারের অপেক্ষার এখনো শেষ হয়নি।
বিএনপি গণতন্ত্র ও অসহায় মানুষের
জন্য রাজনীতি করে। দলটি যতবার
ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা
এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে।স্মরণসভায় ফেনীতে
পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা
হারুনুর রশিদের পরিবারের হাতে বিএনপির চেয়ারপারসন
ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি তুলে
দেন রুহুল কবির রিজভী।২০১৩ সালের
৪ ডিসেম্বর ফেনীতে সরকারবিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল
নেতা হারুনুর রশিদ।ঘরের চাবি
পেয়ে হারুনুর রশিদের স্ত্রী জোহরা বেগম প্রধানমন্ত্রী তারেক
রহমানসহ বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর
তত্ত্বাবধানে তাঁর পরিবারের দুঃখ
ঘুচেছে।স্মরণসভায় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ
মোকছেদুল মোমিন মিথুন, ফেনী-২ আসনের
সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও
নরসিংদী-৫ আসনের সংসদ
সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের
সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম, সংরক্ষিত আসনের
সংসদ সদস্য রেহানা আক্তার রানু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব এবং কেন্দ্রীয় সহ-গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।সভাপতিত্ব করেন
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
সঞ্চালনা করেন সদস্যসচিব আলাল
উদ্দিন আলাল।এ ছাড়া
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির
আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার
সাব্বির, পৌর বিএনপির সদস্যসচিব
অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা এবং জেলা
যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার।স্মরণসভা
শেষে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা
হারুনুর রশিদের কবর জিয়ারত করেন
রুহুল কবির রিজভী।