ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের একগুচ্ছ পরামর্শ, জরুরি সেবা ৯৯৯

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের একগুচ্ছ পরামর্শ, জরুরি সেবা ৯৯৯

দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীদের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা ও পরামর্শ জানানো হয়।পুলিশের পরামর্শে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানসামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে তা ছড়ানো থেকে বিরত থাকতে বলেছে পুলিশ। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরামর্শপূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে মণ্ডপে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে পুলিশ।মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে বিকল্প ব্যবস্থা হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখার কথাও বলা হয়েছে।নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়েছে পুলিশ। তাঁদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড রাখার কথা বলা হয়েছে।সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানপূজা উদ্‌যাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণের পরামর্শযানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে পুলিশ।জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেনজরুরি পরিস্থিতিতে সহায়তা পেতে কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ নম্বর জানিয়েছে বাংলাদেশ পুলিশ। নম্বরগুলো কন্ট্রোল ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০২২২৩৩৫৫৫০০, ০২৯৬১১৩৫৩, ০১৭৭৭৭২০০৯, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০১৭৩০৩৩৬৬৯৯, এ ছাড়া জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। এ সেবা টোল ফ্রি। পুলিশ ও ভারপ্রাপ্ত ওসি) নম্বর বাংলাদেশ ওয়েবসাইট পরামর্শও হয়েছে।

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নতুন পদ ও কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকারকে চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) হিসেবে বদলি করা হয়েছে।পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমানকে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হককে হাইওয়ে পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এপিবিএনে কর্মরত সহকারী পুলিশ সুপার তানিয়া ইসলামকে হাইওয়ে পুলিশে একই পদে পদায়ন করা হয়েছে।চট্টগ্রামের মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরীকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে তাঁর আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।এ ছাড়া শিল্পাঞ্চল পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার অনিক চৌধুরীকে পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন