ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের একগুচ্ছ পরামর্শ, জরুরি সেবা ৯৯৯

দুলাল সরকার
দুলাল সরকার স্টাফ রিপোর্টার

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের একগুচ্ছ পরামর্শ, জরুরি সেবা ৯৯৯
ছবি: সংগ্রহ

দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আয়োজক ও দর্শনার্থীদের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা ও পরামর্শ জানানো হয়।

পুলিশের পরামর্শে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ঘটনার সত্যতা যাচাই না করে তা ছড়ানো থেকে বিরত থাকতে বলেছে পুলিশ। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরামর্শ

পূজামণ্ডপে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ ছাড়া ব্যাগ, থলে বা পোঁটলা নিয়ে মণ্ডপে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে পুলিশ।

মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট বসানোর পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে বিকল্প ব্যবস্থা হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখার কথাও বলা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ দিয়েছে পুলিশ। তাঁদের সহজে শনাক্ত করার জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড রাখার কথা বলা হয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

পূজা উদ্‌যাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদসংলগ্ন পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণের পরামর্শ

যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত পথ অনুসরণ করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে পুলিশ।

জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন

জরুরি পরিস্থিতিতে সহায়তা পেতে কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ নম্বর জানিয়েছে বাংলাদেশ পুলিশ। নম্বরগুলো হলো-পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০,   ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০, ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯, এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯, এ ছাড়া জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চালু জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়া যাবে। এ সেবা টোল ফ্রি।

জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

বিষয় : নিরাপত্তা জাতীয় বাংলাদেশ পুলিশ দুর্গাপূজা

দৈনিক নবকাল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের একগুচ্ছ পরামর্শ, জরুরি সেবা ৯৯৯

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x