বেলাব ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইপিএস দিল বাদশা সাইফান আলী ফাউন্ডেশন
নরসিংদীর বেলাব
১
নম্বর
সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে আইপিএস
(ইনভার্টার) দিয়েছে
বাদশা
সাইফান
আলী
ফাউন্ডেশন। শিক্ষার্থীদের পাঠদানসহ বিদ্যালয়ের কার্যক্রমে বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা
মোকাবিলায় এ
সহায়তা
দেওয়া
হয়।বাদশা সাইফান
আলী
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কায়েস আহমেদ সেলিমের পক্ষ
থেকে
তাঁর
পিতা
মো.
হযরত
আলী
বিদ্যালয়ের প্রধান
শিক্ষকের হাতে
আইপিএসটি তুলে
দেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি
সাজেদুর রাহমান
রাহাত,
সহ-সভাপতি রাসেল আহমেদ
ভুলু,
বেলাব
উপজেলা
যুবদলের সভাপতি
মো.
আখতারুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।ফাউন্ডেশনের পক্ষ
থেকে
মো.
হযরত
আলী
বলেন,
শিক্ষার্থীদের সুন্দর
ও
স্বাভাবিক পরিবেশে পড়াশোনার সুযোগ
করে
দেওয়া
আমাদের
দায়িত্ব। বিদ্যালয়ের প্রয়োজনের কথা
বিবেচনা করে
ফাউন্ডেশনের পক্ষ
থেকে
আইপিএস
দেওয়ার
উদ্যোগ
নেওয়া
হয়েছে।
ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও
শিক্ষার্থীদের কল্যাণে আমাদের
এ
ধরনের
সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও
বলেন,
শিক্ষার পরিবেশ
উন্নয়নে সমাজের
বিত্তবান ব্যক্তি ও
বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে
আসা
প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য
আরও
ভালো
পরিবেশ
তৈরি
করা
সম্ভব।