নরসিংদীর বেলাব ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইপিএস (ইনভার্টার) দিয়েছে বাদশা সাইফান আলী ফাউন্ডেশন। শিক্ষার্থীদের পাঠদানসহ বিদ্যালয়ের কার্যক্রমে বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা মোকাবিলায় এ সহায়তা দেওয়া হয়।
বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কায়েস আহমেদ সেলিমের পক্ষ থেকে তাঁর পিতা মো. হযরত আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আইপিএসটি তুলে দেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাজেদুর রাহমান রাহাত, সহ-সভাপতি রাসেল আহমেদ ভুলু, বেলাব উপজেলা যুবদলের সভাপতি মো. আখতারুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ
থেকে
মো.
হযরত
আলী
বলেন,
শিক্ষার্থীদের সুন্দর
ও
স্বাভাবিক পরিবেশে পড়াশোনার সুযোগ
করে
দেওয়া
আমাদের
দায়িত্ব। বিদ্যালয়ের প্রয়োজনের কথা
বিবেচনা করে
ফাউন্ডেশনের পক্ষ
থেকে
আইপিএস
দেওয়ার
উদ্যোগ
নেওয়া
হয়েছে।
ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠান ও
শিক্ষার্থীদের কল্যাণে আমাদের
এ
ধরনের
সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করা সম্ভব।